কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়েছে দাবানল, ঘর ছেড়ে পালিয়েছেন হাজারো মানুষ

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১,২৪,৯৪৯ একর (৫০,৫৬৫ হেক্টর) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১,১৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়, এ অঞ্চলে তাপপ্রবাহের শেষ দিনে বুধবার সন্ধ্যায় এ দাবানলের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৪,৯৪৯ একর (৫০,৫৬৫ হেক্টর) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

দাবানলের হুমকির মধ্যে থাকা চিকো শহর পাশের প্যারাডাইস শহর থেকে মাত্র ১২ মাইল (২০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ২০১৮ সালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় শহরটি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X