কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কমলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন ওবামা

কমলা হ্যারিস ও বারাক ওবামা। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও বারাক ওবামা। ছবি : সংগৃহীত

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার তাকেই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (২৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে বারাক ওবামা ও সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা বলেন, কমলা হ্যারিসের ‘নিজস্ব দর্শন, স্বকীয়তা এবং শক্তি’ রয়েছে বলে বিশ্বাস করেন তারা। আর এটি সংকটময় মুহূর্তে একজন প্রেসিডেন্টের থাকাটা খুব জরুরি।

২০ বছর ধরে একে অপরের পরিচিত কমলা হ্যারিস ও ওবামা। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তিনি শতাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। এসব নেতার মধ্যে ওবামাও রয়েছেন। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার এ সিদ্ধান্তের প্রশংসাও করেন ওবামা। তবে তখন অবশ্য তিনি কমলা হ্যারিসকে সমর্থন জানাননি।

জানা গেছে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস। আগামী আগস্টে দলীয় সম্মেলনে তাকে দলের আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে।

বিবৃতিতে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়ে আর দেরি করতে চান না। তাকে জয়ী করতে সম্ভাব্য সবকিছু করারও প্রতিশ্রুতি দেন বিবৃতিতে।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলা হ্যারিসকে বেছে নিয়ে তিনি সেরা সিদ্ধান্ত নিয়েছেন। এ দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য তার রয়েছে। এ সময় তারা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের রেকর্ডও উল্লেখ করেন।

বিবৃতিতে এই দম্পতি বলেন, ‘তবে এর চেয়ে বেশি যোগ্যতা ও সক্ষমতা কমলার রয়েছে। তাঁর দর্শন, স্বকীয়তা ও শক্তি রয়েছে, যা সংকটময় মুহূর্তে জরুরি।’

অনলাইনে বিবৃতির সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলছেন ওবামা। কথোপকথনের এক পর্যায়ে তিনি তাকে সমর্থনের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। তার এ ঘোষণার পর বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন কমলা হ্যারিস। সবশেষ গতকাল তিনি হিউসটনে আমেরিকান ফেডারেশন অব টিচারস ইউনিয়নের এক সমাবেশে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X