কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সর্বকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি এই অঞ্চলে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩৫০,০০০ একর (১৪২,০০০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। খবর সিবিএস নিউজের।

রাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। দাবানলের কারণে ৪,০০০-এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ক্যাল ফায়ার বলেছে, অগ্নিনির্বাপক দলগুলোকে চরম অগ্নি পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

সংস্থা জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেনসহ প্রায় ২,৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’।

ক্যাল ফায়ার শনিবার একটি আপডেটে বলেছে, খাড়া ভূখণ্ড এবং বাতাসের কারণে আক্রমনাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে। যদিও এই অঞ্চলে শীতল আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতা বিরাজ করার কথা ছিল।

বুটে কাউন্টির চিকোর কাছে বুধবার আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টিতে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সর্বশেষ আপডেটে দেখা গেছে আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের ঘন ধূসর ধোঁয়া নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার, একটি জ্বলন্ত গাড়িকে একটি খাদে ঠেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে পুলিশ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। আগুনে অনেক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্যারাডাইস থেকে মাত্র ১৫ মাইল দূরে চিকো শহর, ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে বিধ্বস্ত হয়। এসময় দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X