কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিস নির্বাচিত হলে মন্ত্রিসভায় রাখবেন একজন রিপাবলিকানকে

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নির্বাচিত হলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকে রাখবেন বলে জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ডানা বাশকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেন কমলা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। এ সময় নিজের নীতি, কৌশল ও উদ্দেশ্য নিয়ে নানা কথা বলেন কমলা হ্যারিস।

সাক্ষাৎকারে কমলা বলেন, তিনি নির্বাচিত হলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকে রাখবেন। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট রিপাবলিকানের নাম তার মাথায় নেই। অভিবাসনসহ কিছু বিষয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন কমলা। তবে তিনি উল্লেখ করেন, তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। তার এই অবস্থানে পরিবর্তন আসবে না।

তিনি নির্বাচিত হলে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রসঙ্গ টানেন কমলা। বলেন, হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, আছে। অন্যদিকে অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটা চুক্তি করতে হবে। এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই একটি চুক্তি করতে হবে।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে ব্যাপারে কিছু বলেননি কমলা। নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের কাজ কী হবে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল কমলার কাছে। জবাবে কমলা নির্বাহী আদেশ জারি করার মতো কোনো নির্দিষ্ট কর্মতালিকা দেননি। বরং কমলা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি হবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে সমর্থন দেওয়া, শক্তিশালী করা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কমলা বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন প্রেসিডেন্ট পেয়েছিল, যার এজেন্ডা ছিল দেশের বৈশিষ্ট্য ও শক্তিকে খর্ব করা। জাতিকে বিভক্ত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১০

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১১

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১২

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

১৩

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

১৪

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

১৫

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১৬

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১৮

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৯

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

২০
X