কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোরিডায় ট্রাম্প : বিক্ষোভ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি পুলিশের

ফ্লোরিডায় ট্রাম্প
ফ্লোরিডায় ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তার সঙ্গে থাকা গোপনীয় রাষ্ট্রীয় নথিগুলোর ভুল ব্যবস্থাপনার ঘটনায় ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। সোমবার আদালতে হাজিরা দিতে ফ্লোরিডায় পৌঁছেছেন তিনি। ট্রাম্পের সমর্থক রিপাবলিকানদের একটি বিশাল অংশ মনে করে, ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

মঙ্গলবার (১৩ জুন) সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মায়ামির একটি ফেডারেল আদালতে উপস্থিত হবেন।

ট্রাম্পের বিরুদ্ধে পারমাণবিক গোপনীয়তাসহ বেআইনিভাবে রাষ্ট্রীয় গোপনীয় নথি সংরক্ষণের কয়েক ডজন অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ।

ট্রাম্প ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন। এর জন্য প্রচারণাও চালাচ্ছেন তিনি।

ট্রাম্পের আদালতে যাওয়ার খবরে তার মালিকানাধীন একটি গলফ ক্লাবের বাইরে জড়ো হয়েছেন সমর্থকরা। বিক্ষোভ ঠেকাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফ্লোরিডার আইনশৃঙ্খলা বাহিনী।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ফৌজদারি অভিযোগে আদালতের রায়ে কারাদণ্ড হতে পারে তার।

তবে রায় যা-ই হোক না কেন, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসন গ্রহণ করতে প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অপরাধের মামলা দায়ের করেছে।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এ ঘটনায়ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন তিনি। ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X