কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জরিপে এগিয়ে কমলা, বদলে যাবে মার্কিন ইতিহাস?

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক তিনি সৃষ্টি করেছেন, তা না থামতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রচার শিবির।

এদিকে সর্বশেষ এক জরিপ বলছে, কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো ১ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও সিএনএন।

জানা যায়, অক্টোবরে রয়টার্স এবং ইপসোসের করা যৌথ জরিপে দেখা গেছে, নারী-পুরুষ ভেদে ভোটারদের কাছে কমলা ও ট্রাম্পের সমর্থন আলাদা। নারী ভোটারদের সমর্থনের দিক থেকে কমলা ১২ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। আর পুরুষ সমর্থকদের জায়গা থেকে ট্রাম্পের সমর্থন কমলার চেয়ে ৭ শতাংশ বেশি।

সর্বশেষ এক নির্বাচনী জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো এক পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে ৪৮ শতাংশ ভোটার কমলা ও ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন।

যদি কমলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বদলে যাবে মার্কিন ইতিহাস। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১১

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১২

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১৩

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১৪

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৫

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

১৬

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১৮

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

২০
X