কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনের ব্যালট কেমন, কত সময় লাগে ভোট দিতে?

মার্কিন নির্বাচনের ব্যালটের প্রতীকি রূপ। ছবি : সংগৃহীত
মার্কিন নির্বাচনের ব্যালটের প্রতীকি রূপ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময়ে এ ভোট শুরু হয়। নির্বাচনে দেশটিতেও রয়েছে ব্যালট প্রথা। এ নিয়ে অনেকের নানা কৌতুহল রয়েছে। কেমন হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার বা কত সময় লাগে এ পূরণ করতে তা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এক ব্যালট পেপারে মার্কিন নাগরিকরা ভোট দিয়ে থাকেন। এজন্য এ ফর্ম পূরণ করতে প্রায় ১০ মিনিট সময় লেগে থাকে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচনের ব্যালট থেকে এটি বেশ আলাদা হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট দুই থেকে তিন পাতা হয়ে থাকে। সাদা রঙের এ ব্যালটগুলো ভোটারদের নিজেদের পূরণ করতে হয়।

নিবাচনী এ ব্যালটে যে কেবল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য জায়গা থাকে এম নয়। এতে মার্কিন সিনেট ও প্রতিনিধি সভার প্রার্থীর নাম এবং স্থানীয় বিভিন্ন ইনিশিয়েটিভ ও প্রস্তাব দেওয়ার জন্য বিশেষ ঘর বরাদ্দ থাকে।

মার্কিণ নির্বাচনে সিল বা আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে হয় না ভোটারদেন। এর বদলে ভোটাররা গোলাকৃতির ঘর পূরণ করেন। এগুলো টিক বা ক্রস চিহ্ন নয়। পুরো ঘর বৃত্তাকারে পূরণ করতে হয়। এজন্য প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে।

সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।

প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে।

তবে ভয়েস অব আমেরিকা বলছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল গোষণায় কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যেহেতু বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও চিঠির মাধ্যমে আসা ভোট গণনা করার প্রয়োজন হবে তাই এসব অঙ্গরাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ বেশ সময়সাপেক্ষ।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। এবারও এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে ৫ নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দিতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X