কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দোদুল্যমান রাজ্যগুলোতেও এগিয়ে ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১ ইলেকটোরাল কলেজ ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৫৩ ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট।

এ দিকে নির্বাচনের আগে থেকেই সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যেগুলোর দিকে সবার নজর ছিল। দোদুল্যমান সেই রাজ্যগুলো হলো, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন সব কয়টিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির তথ্যমতে, ইতোমধ্যে এসব অঙ্গরাজ্যের তিনটি অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই তিন রাজ্যের মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫টি এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে। নিউইয়র্ক টাইমস অনুসারে, মিশিগানে ও উইসকনসিনে এগিয়ে ট্রাম্প, তবে অ্যারিজোনায় দুজনেই সমান ভোট পেয়েছে।

গতবার মিশিগানে জয় পেয়েছিলেন বর্তমান ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে জয় পান বর্তমান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় ২০২০ সালে জো বাইডেন জিতেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১০

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১১

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১২

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৩

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৪

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৫

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৬

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৮

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৯

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

২০
X