কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হয়েই মুসলিম ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি ভাঙছেন ট্রাম্প?

নির্বাচনী প্রচারণায় দুই মহাদেশে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রচারণায় দুই মহাদেশে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোট টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে ফিরেছেন হোয়াইট হাউজের মসনদেও। তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে ট্রাম্প বেইমানি করতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছে। আসছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম প্রকাশ পেতেই এই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি কট্টর ইসরায়েলপন্থি হিসেবেই পরিচিত।

দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নাম শোনা যাচ্ছে মাইকেল ওয়াল্টজের। সেক্ষেত্রে ইসরায়েলমুখী নীতি নিয়েই এগোবেন ট্রাম্প।

যদিও ট্রাম্প এখন পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করেননি। তবে ওয়াল্টজের নিয়োগের বিষয় অনেকটাই পাকাপোক্ত। এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন। আবার আমেরিকা ফার্স্ট নীতির জন্য তারা দুজন পারফেক্ট চয়েজ।

এরইমধ্যে কংগ্রেসওম্যান এলিস স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। স্টেফেনিক কট্টর ইসরায়েলপন্থি হিসেবেই পরিচিত। এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা প্রকাশ্যে আসছে, তা মনে হচ্ছে, ইসরায়েলকে খুশি করতেই তৈরি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১০

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১১

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১২

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৩

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৪

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৫

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৬

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৭

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১৮

আয়ারল্যান্ডের কাছে হার / ১৬ সিরিজ অপরাজিত থাকার জয়রথ থামল ভারতের

১৯

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

২০
X