মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নজিরবিহীনভাবে বেড়েছে আত্মহত্যা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বর্তমানে প্রায়ই আত্মহত্যার ঘটনা শোনা যায়। এর প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই আত্মহত্যার দিক থেকে দেশভিত্তিক এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের সর্বশেষ তথ্যে দেশটির নজিরবিহীন আত্মহত্যার ঘটনাটি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নতুন তথ্য পোস্ট করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। খবর আলজাজিরার।

দেশটিতে ২০০০ সালের পর ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০১৮ সালে ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে। যদিও ২০১৯-২০ সালে আত্মহত্যায় মৃতের সংখ্যা কিছুটা কমে। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। সর্বশেষ ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ জন মানুষ যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করে।

সিডিসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২২ সালের মোট আত্মহত্যার ৭৯ শতাংশই পুরুষ। তাছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়।

লস এঞ্জেলেস কাউন্টি হোমলেস সার্ভিসেস অথরিটির সবশেষ তথ্য অনুযায়ী, সেখানে রাস্তায় বসবাস করছে এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজারের বেশি। যদিও এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X