কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

রাজধানী সানায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানী সানায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২১ ডিসেম্বর) হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলে হুতিদের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, সানায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া লোহিত সাগরের ওপর বেশ কয়েকটি হুতি ড্রোন এবং একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।

এদিকে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, সানার আত্তান শহরে পশ্চিমা বাহিনীর হামলা চালানো হয়েছে। তবে তারা এ হামলার জন্য সরাসরি মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে দায়ী করে।

এর আগে ইয়েমেনের হুতি গোষ্ঠী গতকাল শনিবার (২১ ডিসেম্বর) তেল আবিব শহরের জাফা এলাকায় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ২৩ জন আহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে।

তারও আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় ৯ জন নিহত হন। ইসরায়েল দাবি করে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েল-হুতি সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই বছর একাধিকবার হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।

ইসরায়েল এবং হুতিদের মধ্যকার উত্তেজনা নতুন নয়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজার হামলা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের দিকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতিরা। জবাবে, ইয়েমেনের বিদ্যুৎ, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X