কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো-বাইডেন ও ইরানের সর্বোচ্চো নেতা আয়াতুল্লাহ খামেনি।  ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো-বাইডেন ও ইরানের সর্বোচ্চো নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী। তাই তেহরানের ওপর নিষেধাজ্ঞাসহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা। আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু। তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি।

ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনাই করছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন, ইরান খুব সম্ভবত পরমানু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি।

এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চমবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

তেহরানে আয়েজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এ ছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নিরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X