কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাজা নিয়েই হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ‘ব্যতিক্রমী সাজা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। প্রেসিডেন্ট ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা নয়; বরং ‘নিঃশর্ত মুক্তির’ দণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। আদালতে বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। ফলে গত বছরের মে মাসে নিউইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ১০ দিন আগে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেওয়া হলেও তাকে কোনো জেল-জরিমানা করা হয়নি। বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে।

ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মার-এ-লাগো থেকে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ন করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

দণ্ড ঘোষণার সময় বিচারক মার্চান বলেছেন, ‘এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনই এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।’

তিনি আরও বলেছেন, ‘দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির ওপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেওয়া যায়, তা হলো শর্তহীন মুক্তি। এই পদক্ষেপে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না।’

আইনজ্ঞরা বলেছেন, পর্ন তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট, যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X