কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালীন ঝড়, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতকালীন ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে ল্যান্ড করেছে বলে জানিয়েছে দেশটির বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার। খবর এএফপির।

ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে তাদের ১১০০ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে আরও একটি ফ্লাইট আটলান্টা বিমানবন্দরে টেক-অফ করতে পারেনি।

ফ্লাইট ওয়্যার সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে। টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ এবং নর্থ ক্যারোলিনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। এ দুটি বিমানবন্দরে ১২শর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এ সপ্তাহের শুরুতে আমেরিকার দক্ষিণ অঞ্চলে শীতকালীন ঝড়ের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে অন্তত পাঁচজন নিহত হন বলে জানা গেছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

এ বছর যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে অনেক অঙ্গরাজ্যে আবহাওয়া জরুরি অবস্থা জারি করা হয়। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১০

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১১

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৩

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৪

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৫

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৮

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৯

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

২০
X