কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ক্লাইমেট সায়েন্স মিটিংয়ে নেই যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের হাংজু শহরে সোমবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ক্লাইমেট সায়েন্স মিটিং শুরু হয়েছে। তবে এ আলোচনায় যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। খবর ডনের।

বিশ্বজুড়ে রেকর্ড গরমের পরিপ্রেক্ষিতে এ বৈঠকের গুরুত্ব বেশি। আলোচনার মূল বিষয় হলো জাতিসংঘের পরবর্তী জলবায়ু মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ সালের বৈশ্বিক জলবায়ু পর্যালোচনায় (স্টকটেক) অন্তর্ভুক্ত হবে কি না। কিছু বড় কার্বন নিঃসরণকারী দেশ, বিশেষ করে চীন, ভারত ও কিছু তেল উৎপাদনকারী রাষ্ট্র নির্ধারিত সময়সীমার বিরোধিতা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছে। তার প্রভাব বর্তমান আলোচনাতেও পড়েছে। কারণ মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

ইন্টারগভার্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ সালের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে কি না, তা এ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান ইঙ্গার অ্যান্ডারসন উদ্বোধনী বক্তব্যে বলেন,সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিতে হবে।

অনেক উন্নত ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ চাইছে, জলবায়ু পরিবর্তনের তিনটি গুরুত্বপূর্ণ দিক—বৈজ্ঞানিক বিশ্লেষণ, প্রভাব ও গ্রিনহাউস গ্যাস হ্রাসের উপায় নিয়ে তৈরি প্রতিবেদন দ্রুত প্রকাশিত হোক।

কিন্তু চীন, সৌদি আরব, রাশিয়া ও ভারত বলছে, এই প্রতিবেদন তৈরির জন্য আরও সময় প্রয়োজন। দ্রুত কাজ করলে গবেষণার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।

২০২৩ সালে প্রকাশিত জাতিসংঘ স্টকটেক রিপোর্ট দেখিয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট অগ্রগতি করেনি। পরবর্তীতে কপ২৮ বৈঠকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়, যদিও তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর চাপে নমনীয়তা রাখা হয়।

বিশেষজ্ঞদের মতে, ২০২৮ সালের মধ্যে আইপিসিসির পরবর্তী প্রতিবেদন প্রকাশ না হলে জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক পদক্ষেপ দুর্বল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X