কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোয় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সান দিয়েগো এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন।

নিহত পাইলটের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে উত্তর ক্যারোলিনার দ্বিতীয় মেরিন এয়ারক্রাফ্ট উইং ও মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি মেরিন কর্পসের এফ/এ-১৮ মডেলের হর্নেট যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপর অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখান থেকে ওই পাইলটকে উদ্ধার করেন এবং মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের এফ/এ-১৮ মডেলের হর্নেট যুদ্ধবিমানগুলো দিনে-রাতে সমানভাবে শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে। এ জন্য মেরিন কর্পসের কৌশলগত অভিযানে এসব যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X