কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে চীন-আফগান-পাক বৈঠকে উঠে এল সাতটি বিষয়

চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত
চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্যও।

বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি অংশ নেন।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যমতে, বৈঠকে তিন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক সংযুক্তি, এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে সাতটি মূল ফলাফল তুলে ধরেন, যার মধ্যে রয়েছে:

  1. পারস্পরিক আস্থা ও সুপ্রতিবেশী সম্পর্ক জোরদার
  2. চীন-আফগানিস্তান-পাকিস্তান সংলাপ চালিয়ে যাওয়া
  3. কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত বিনিময়ের পরিকল্পনা
  4. বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা
  5. আফগানিস্তানের পুনর্গঠন ও বাণিজ্যিক সহায়তা
  6. সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা
  7. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা

ওয়াং ই বলেন, চীন চায় আফগানিস্তান ও পাকিস্তান নিজেদের বাস্তবতার আলোকে উন্নয়নের পথ বেছে নিক এবং তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X