কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে : ট্রাম্প

ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে : ট্রাম্প

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষে ইরানের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি না?

জবাবে তিনি বলেন, ‘ইরান মাত্রই একটি যুদ্ধ শেষ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’

‘যদি তারা (ইরান) তেল বিক্রি করতে চায়, চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। কারণ, দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন’, বলেন তিনি।

এ সময় ইরানে মার্কিন হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা করেন ট্রাম্প। বলেন, গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি দশক পিছিয়ে গেছে।

পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু বাস্তবতা হলো সেই একই ধরনের ঘটনা যুদ্ধের সমাপ্তি ঘটায়। এই হামলাই ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X