কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ক্ষমতা আরও বাড়ল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আদেশে ক্ষমতা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশটির সুপ্রিম কোর্টের এক এক আদেশে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশের ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের জারি করা আদেশ কার্যকরের পথ প্রশস্ত হয়েছে। এটিকে বিশাল জয় হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ বিষয়ে করা মামলায় সুপ্রিমকোর্টের বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তারা বলেছেন, তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টিতে দৃষ্টি দেননি। এর বদলে তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের ওপর আলোকপাত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেওয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে। এমনকি এই আদেশেরও আইনি চ্যালেঞ্জ হবে।

অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী এবং ২২টি রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ট্রাম্প যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিল। এর উদ্দেশ্যে ছিল ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে তাই হয়েছিল। কিন্তু দেশটির বিচার বিভাগ এর সঙ্গে একমত হয়নি। তারা সুপ্রিম কোর্টে আপিল করেন। এতে তারা প্রাথমিক আদেশ সাংবিধানিক হয়নি বলে উল্লেখ করেন।

শুক্রবার আদালত ট্রাম্প প্রশাসনের সাথে একমত পোষণ করে নতুন আদেশ দিয়েছেন। আদালতের এ আদেশের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, এ সিদ্ধান্ত সংবিধানের জন্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আইনের শাসনের জন্য অগ্রাহ্য করার চেষ্টা এবং দেশজুড়ে আদেশের বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি ছিল গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, আদালতের এই সিদ্ধান্তের অর্থ হলো বিচারকরা ট্রাম্পের নীতি আটকে দিতে পারবেন না। তিনি বলেন, অক্টোবরে সুপ্রিম কোর্টের পরবর্তী সেশন শুরু হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নানা প্রশ্ন তারা আমলে নেবে।

সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, দেশের আদালতগুলো অসাংবিধানিক বা বেআইনি মনে হলে প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত করতে পারবে। তবে আরও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি করতে হবে। অর্থাৎ প্রেসিডেন্ট তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ পাবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X