কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দেশটির একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ধোঁয়া আকাশের বহু উচ্চতায় ছড়িয়ে গেছে।

বুধবার (০২ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় মঙ্গলবার (১ জুলাই) বিকেলে একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে বহুদূর পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইয়লো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এসপার্টো এলাকার আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের চিফ কার্টিস লরেন্স এক সংবাদ সম্মেলনে বলেন, রাতভর মূল আগুনের চারপাশে নিরাপদ এলাকা নির্ধারণ করে রাখা হবে, একইসঙ্গে আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনগুলো নেভানোর কাজ চলবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণ এবং এরপর একাধিক আতশবাজির মতো শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বহু ফোন কল পেতে শুরু করে।

ইয়লো কাউন্টির অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে যে, ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র। উইন্টার্স পুলিশ বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগ এটিকে নাম দিয়েছে ওকডেল ফায়ার। এই আগুন দ্রুত আশপাশের ঝোপঝাড় ও গাছপালা বিশেষ করে হাইওয়ে ১৬ ও ওকডেল র‍্যাঞ্চ লেন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসপার্টো, ম্যাডিসন ও উইন্টার্স এলাকার ফায়ার ইউনিট ছাড়াও ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগের স্থল ও আকাশপথে সহায়তা ইউনিট অংশ নিয়েছে।

শেরিফ অফিস জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে এক মাইলজুড়ে এলাকা খালি করে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। শেরিফ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সবাইকে ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলতে অনুরোধ করছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X