কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এক দুর্ঘটনার পর ট্রাক চালকদের জন্য বিদেশি কর্ম ভিসা দেওয়া হঠাৎ স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ বলেন, তাৎক্ষণিকভাবে বিদেশি ট্রাকচালকদের জন্য সব ধরনের কর্ম ভিসা বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়তে থাকা বিদেশি চালকরা মার্কিন রাস্তায় বিপদ ডেকে আনছে এবং স্থানীয় চালকদের কাজের সুযোগ কমিয়ে দিচ্ছে।

সম্প্রতি ফ্লোরিডায় এক ভারতীয় ট্রাকচালক বেআইনি ইউ-টার্ন নিয়ে তিনজনকে হত্যা করেন। তদন্তে জানা যায়, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন এবং ইংরেজি পরীক্ষাতেও অকৃতকার্য হয়েছিলেন।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক শুরু হয়। ফ্লোরিডার রিপাবলিকান নেতারা বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন। ওই চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং তার প্রত্যর্পণ নিশ্চিত করতে ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ক্যালিফোর্নিয়ায় যান।

এদিকে, ক্যালিফোর্নিয়া জানিয়েছে, ওই চালক কাজের অনুমতি ট্রাম্প প্রশাসন থেকেই পেয়েছিলেন এবং ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ তার প্রত্যর্পণে সহায়তা করছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “এটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ছিল, যা দায়িত্বহীন সিদ্ধান্তের ফল।”

সম্প্রতি ডাফি ঘোষণা দেন, ট্রাকচালকদের ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক হবে। যদিও আগে ভাষাগত কারণে চালকদের লাইসেন্স বাতিল করার নিয়ম শিথিল করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ২০ হাজারে। বর্তমানে ট্রাক শিল্পের ১৮ শতাংশ চালকই বিদেশি বংশোদ্ভূত, যাদের অনেকেই লাতিন আমেরিকা, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২৪ হাজার ট্রাকচালকের ঘাটতি রয়েছে, যা পণ্য পরিবহন খাতে প্রতি সপ্তাহে প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার ক্ষতির কারণ হচ্ছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X