কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতার হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে রুবিওর বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এ হামলা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। খবর এএফপি।

রুবিওর এ সফর মূলত ফরাসি নেতৃত্বাধীন জাতিসংঘের এক সম্মেলনের সময় ঠিক হয়েছিল। সেই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে, যা নেতানিয়াহুর সরকার তীব্রভাবে বিরোধিতা করছে। তবে এর আগেই ইসরায়েল কাতারে হামলা চালায়, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এতে ট্রাম্প প্রশাসনও চাপে পড়ে।

দীর্ঘদিনের ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট ট্রাম্পও এবার কাতারের পক্ষে অবস্থান নেন। তিনি সাংবাদিকদের বলেন, কাতার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। ইসরায়েলসহ সবাইকে সাবধান হতে হবে। হামলা চালানোর সময় ভেবে করতে হবে।

ওয়াশিংটন ছাড়ার আগে রুবিও জানান, আমরা এ হামলায় খুশি নই। তবে এখন আমাদের এগোতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে হবে।

তিনি আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় গাজা সিটি দখল, পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হবে।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজা যুদ্ধ দ্রুত শেষ হোক। এর অর্থ হবে বন্দিদের মুক্তি এবং হামাস যাতে আর হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা।

এএফপি’র হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘ এ তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X