চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সড়কে ঝরল ৪ তাজা প্রাণ

চট্টগ্রামের চন্দনাইশে বাস ও অটোরিকশার সংঘর্ষ। ছবি : কালবেলা
চট্টগ্রামের চন্দনাইশে বাস ও অটোরিকশার সংঘর্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরী ও নগরীর বাইরে এ দুর্ঘটনা ঘটে।

এদিন সকালে নগরীর অক্সিজেন থানাধীন পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী নাসিমা বেগম রাউজান উপজেলার নোয়াজিসপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিপরীত থেকে আসা অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়েন সড়কে। চোখের পলকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয় ওই নারীকে। বিক্ষুদ্ধ জনতা ট্রাকটি আটক করে চালক রিপনকে পুলিশের হাতে তুলে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অরদিকে একইদিন সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার হাসানদন্ডি পাঠানপোল এলাকায় মহাসড়কে বাস ও দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন।

নিহতরা হলেন— ফাতেমা বেগম (৮০) ও শামিমা আক্তার (৪৫) এবং মো. শরিফ (২৬)। এদের মধ্যে নিহত ফাতেমা শামিমার শাশুড়ি বলে জানিয়েছে পুলিশ। আর শরিফ অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) বলে জানা গেছে।

আহতদের মধ্যে ফাতেমা ও শামিমাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আরও পাঁচজনকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন।

দুর্ঘটনায় পড়া অটোরিকশা এবং ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X