কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা

এ ঘটনার একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গার্হস্থ্য সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত স্থিতিশীল ছিল। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

প্যারিস বলেন, এ ঘটনা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়র্ক কান্ট্রি ডিসট্রিক অ্যাটর্নি অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

এ ঘটনাকে পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো ইয়র্ক কান্ট্রির জন্য মর্মান্তিক এবং ভয়াবহ বলে বর্ণনা করেন। ৫ লাখ মানুষের বাসকৃত এই অঙ্গরাজ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনার পরই আবার পাঁচ পুলিশ সদস্যদের ওপর গুলির ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X