রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

রাকসু নির্বাচনে ছাত্রদলের ছয় দফা দাবি। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ছাত্রদলের ছয় দফা দাবি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন।

ছাত্রদলের ৬ দফা দাবি হলো ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে, ভুয়া ও জাল ভোট ঠেকাতে ছবি সংযুক্ত ভোটার তালিকা প্রদান করতে হবে, ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে, ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অনুমোদিত কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভোটার লাইন ছাড়া এলোমেলো জটলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে ও সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সকল প্রার্থীর জন্য একই আচরণবিধি প্রয়োগ ও মনিটরিং নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানের পর সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, এই দাবিগুলো শুধু ছাত্রদলের নয়। আমরা অন্যান্য প্যানেল ও প্রার্থীদের সঙ্গেও কথা বলে একসঙ্গে দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে, তারা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করবে। ম্যানুয়ালি ভোট গণনার বিষয়টি সময়সাপেক্ষ হলেও পর্যাপ্ত জনবল থাকলে তা সম্ভব। আমরা আশাবাদী, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দাবি বাদে বাকি সবকিছু আমরা সমাধানের চেষ্টা করব। তবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা বেশ কষ্টসাধ্য বিষয়—এর প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি। তবু অন্যান্য দাবিগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বাকি দাবিগুলো নিয়েও আমরা আন্তরিকভাবে কাজ করব। আমাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X