কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি। ছবি : সংগৃহীত
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বিনা শাস্তিতে পার পাবে না বলে বার্তা দিয়েছেন তারা। সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য নিহতের ঘটনার পর নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে জানিয়ে এ হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

দোহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বেপরোয়া নীতির কারণে সৃষ্ট প্রতিটি ব্যর্থতার পর দায় এড়াতে এবং সেগুলোকে সঠিক প্রমাণের চেষ্টা করে থাকেন সেটাতে আমরা অভ্যস্ত। তিনি আরও বলেন, আমরাও তাকে একটি বার্তা পাঠাতে চাই যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনে তারা বিনা শাস্তিতে পার পাবে না।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে, বিমানবাহিনীর এ হামলা বিফলে যায়নি।

নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ওই হুঁশিয়ারি দেন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য কাতারের মধ্যস্থতা সম্পর্কে আনসারি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে আলোচনা করা প্রত্যেককে হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রে বোমা হামলা চালাতে চান, যেটি মোটেও যুক্তিসংগত মনে হচ্ছে না।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সুপারিশে হামাসের শীর্ষ নেতারা কাতারে বসবাস করে আসছেন। গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী তিন দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি দুই দেশ হলো যুক্তরাষ্ট্র ও মিশর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X