কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

এ যেন ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে পারবেন না। কারণ, তিনি ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। মাহমুদ আব্বাসের অনুপস্থিতিতেই এবারের অধিবেশনটি ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী বৈঠক হতে চলেছে।

এবারের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে, ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এতে বিশ্বের ১৪০ জনেরও বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন। ইতোমধ্যে বিষয়টি কার্যতালিকাভুক্ত করে বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘ।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার একটি প্রস্তাবকে বিপুল ভোটে সমর্থন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনবিরোধী কড়া বার্তার মধ্যেই প্রস্তাবটির ওপর বার্ষিক অধিবেশনে আলোচনা হতে যাচ্ছে।

আলজাজিরা জানায়, ‘নিউইয়র্ক ঘোষণাপত্রে’ দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তব, সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় রূপরেখা দেওয়া হয়েছে। ১৪২ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। ইসরায়েল এবং প্রধান মিত্র যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্র বিরোধী ভোট দেয়। ভোট দানে বিরত থাকে ১২ রাষ্ট্র। এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কি না তা সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে সুরাহা হতে হবে। অন্যান্য বারের মতো ফলহীন বৈঠক হলে পরিস্থিতি আরব-ইসরায়েল সংঘাতেও গড়াতে পারে।

এদিকে অধিবেশন উপলক্ষে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এ তালিকায় যোগ দিয়েছে যুক্তরাজ্যও। দিন দিন ফিলিস্তিনপন্থি রাষ্ট্রের সংখ্যা বাড়ছে।

আগামী সোমবার থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’ প্রশ্নে কয়েকটি বৈঠক হবে। সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করবে। এ সমাধানের লক্ষ্য হলো উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X