কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মোদিকে মানবাধিকার নিয়ে ‘লেকচার’ দেবেন না বাইডেন

২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন জো বাইডেন। পুরোনো ছবি
২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন জো বাইডেন। পুরোনো ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সময় মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের ৭৫ সদস্য। তবে হোয়াইট হাউস বলছে, মোদিকে মানবাধিকার নিয়ে কোনো ধরনের ‘লেকচার’ দেবেন না বাইডেন।

মার্কিন কংগ্রেস সদস্যরা ভারতের যেসব সমস্যার কথা উল্লেখ করেছিলেন সেগুলোর মধ্যে ছিল—গণতন্ত্র হরণ, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংকীর্ণতা, সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণের মতো বিষয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, বাইডেন ভারতের গণতান্ত্রিক বিষয় নিয়ে মার্কিন উদ্বেগের কথা তুলে ধরলেও তিনি এ বিষয়ে মোদিকে কোনো ধরনের ‘লেকচার’ দেবেন না।

সুলিভান আরও বলেন, ‘ভারতের রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঘিরে যে প্রশ্ন উঠছে, তার ভবিষ্যৎ ভারতীয়দের মাধ্যমেই নির্ধারিত হতে চলেছে। এটি যুক্তরাষ্ট্র দ্বারা নির্ধারিত হবে না।’

এর আগে চিঠিতে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সদস্যরা বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের যে সহযোগিতা চলছে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে তাদের। তবে তারা মনে করেন, বন্ধুর সঙ্গে কথাবার্তা স্পষ্ট হওয়া উচিত।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন এবং নিম্নকক্ষের সদস্য ও ‘কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাস’-এর চেয়ারপারসন প্রমীলা জয়পাল প্রেসিডেন্ট বাইডেনকে এই চিঠি লেখেন। আর এতে স্বাক্ষর করেন উচ্চকক্ষ সিনেটের ১৮ সদস্য ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৫৭ সদস্য।

স্বাক্ষরকারীরা ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য। তাদের মধ্যে গতবারের ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনও রয়েছেন।

জো বাইডেনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২০২১ সালে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি। তখন বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে মোদির এবারের সফর সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ের। এর আগে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর এমন আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X