কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংক। ছবি : রয়টার্স
গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংক। ছবি : রয়টার্স

আলটিমেটামের পর গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (১৪ অক্টোবর) ভোর থেকে এ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার অলটিমেটাম দেয় ইসরায়েল। খবর বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় সন্ত্রাসী সেল ও স্থাপনার হুমকি দূর করতে অভিযান শুরু করেছে। এ এলাকায় আটক জিম্মিদের উদ্ধারে নানা প্রমাণও সংগ্রহ শুরু করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলছে, ইসরায়েলের ফোর্স হামাসকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা ফিলিস্তিনের হামলার জবাবে তাৎক্ষণিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, আইডিএফ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে অভিযান শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এর আগে শুক্রবার গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তাদের এই নির্দেশনার জবাবে ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে, ইসরায়েলের নির্দেশ মানা হবে না, গাজাবাসী তাদের ঘর ছেড়ে কোথাও যাবে না।

হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম আলজাজিরাকে বলেন, আমাদের সামনে দুটি পথ আছে। এক. ইসরায়েলি নিপীড়নের অবসান ঘটানো। দুই. আমাদের ঘরে বসে থেকে মৃত্যুবরণ করা। তাই ১৯৪৮ সালের মতো আমরা আরেকটি নাকবা বা বিপর্যয় ঘটাতে চাই না। তখন ইসরায়েলের নিপীড়নের মুখে ৭ লাখ ফিলিস্তিনি তাদের ঘর ছেড়ে পালিয়েছিল।

অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের মহাসচিবের কাছে এ যুদ্ধের লাগাম টানতে আরও পদক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটি।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, তার (জাতিসংঘ মহাসচিব) অনেক কিছু করার আছে। এখন পর্যন্ত যা করা হয়েছে তা পর্যাপ্ত নয়। মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আমাদের আরও অনেক কিছু করার আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X