কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু ছাড়াও তিন আরব নেতার সঙ্গে বেঠকে বসবেন বাইডেন

এবারের মধ্যেপ্রাচ্য সফরে তিন আবর নেতার সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
এবারের মধ্যেপ্রাচ্য সফরে তিন আবর নেতার সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ‍ও হামাসের যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল বুধবার তিনি তেলআবিবে পৌঁছাবেন। এবারের এই মধ্যেপ্রাচ্য সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি আরও তিন আবর নেতার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ভোরে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নেতানিয়াহুর সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনা শেষে বাইডেন ইসরায়েলে সফর করবেন বলে জানান তিনি।

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, নিজ দেশের মানুষকে রক্ষায় ইসরায়েলের কী প্রয়োজন, তা তাদের কাছ থেকেই শুনবেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েলের এসব চাহিদা পূরণে আমরা কংগ্রেসে কাজ অব্যাহত রেখেছি।

তিনি বলেন, সফরকালে নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন বাইডেন। ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি নিয়ে দেশটিকে আবারও আশ্বস্ত করবেন তিনি। হামাসের বিরুদ্ধে দেশটির যুদ্ধের লক্ষ্য ও কৌশল সম্পর্কে বিস্তারিত শুনবেন।

এ ছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরায়েল সফরের পর বাইডেন জর্ডান সফরে যাবেন। সেখানে তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই দেশটির পাশে শক্তভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তেলআবিব সফর করেছেন। সফরকালে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এবার এই যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের তেলআবিব সফর ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের আরেক শক্ত বার্তা। তবে বাইডেনের এই সফর ভালোভাবে না-ও নিতে পারে ইরান ও অন্যান্য আরব দেশগুলো। তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উসকানি হিসেবে দেখতে পারে।

এ ছাড়া এমন একসময়ে মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের তথ্য সামনে এলো যখন ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে এ হামলার জন্য গাজা সীমান্তে বহু সেনা জড়ো করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X