কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইসরায়েলিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোনো ধরনের ভিসা ছাড়াই এখন থেকে ইসরায়েলের নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে। এই সুবিধার আওতায় যোগ্য ইসরায়েলিরা ভিসা ছাড়া তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবে। শুক্রবার মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

ইসরায়েলকে ভিসা ছাড়া দেশে প্রবেশের অনুমতি বা ভিডব্লিউপি সুবিধা দেবে যুক্তরাষ্ট্র, এমন খবর গত মাসেই সামনে আসে। তবে তখন বলা হয়েছিল, আগামী ৩০ নভেম্বর নাগাদ ইসরায়েলের জন্য এই ভিডব্লিউপি সুবিধা কার্যকর করবে যুক্তরাষ্ট্র। তবে ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আগেই তা কার্যকর করা হলো।

এর আগে গত মাসে নিজেদের ভূখণ্ডে ইসরায়েলিদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি ও আরব আমেরিকানদের উদ্বেগ সত্ত্বেও এমন পদক্ষেপ গ্রহণ করে যুক্তরাষ্ট্র।

গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কোহেন বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি (ভিডব্লিউপি) দেশবাসীর জন্য এক বিশাল আনন্দের সংবাদ। তখন তিনিও আগামী নভেম্বর থেকে এ সুবিধা পাওয়ার কথা জানিয়েছিলেন।

এর আগে গত মাসে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া প্রবেশের এমন অনুমতি বা ভিডব্লিউপি সুবিধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছিল আরব-আমেরিকান সিভিল রাইট অ্যাডভোকেটস।

আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটির (এডিসি) অ্যাডভোকেসি গ্রুপের নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব সোমবার এক বিবৃতিতে আল জাজিরাকে বলেন, এ ধরনের বিষয়টি সত্য হয়ে থাকলে এটি হবে অনেক ভয়ংকর সিদ্ধান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X