কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধ করে বিধ্বস্তের চেষ্টা পাইলটের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ করে বিমান বিধ্বস্ত করার চেষ্টা করেছেন এক পাইলট। তিনি অবশ্য বিমান চালনার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি অফ-ডিউটি পাইলট হিসেবে ককপিটের ভেতর বসা ছিলেন। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার ওয়াশিংটন থেকে সানফ্রান্সিসকোগামী যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে এমন ঘটনা ঘটে। তবে ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করা ওই পাইলটকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই পাইলটের নাম জোসেপ ডেভিড এমারসন (৪৪)। তিনি বিমান বিধ্বস্তের চেষ্টা চালানোয় তার বিরুদ্ধে ৮৩টি ধারায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মাঝ আকাশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটি দ্রুত ওরেগনের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করান পাইলট। এ ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলে সতর্কতা বার্তা পাঠান তিনি। বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানোর অনুরোধও জানান ওই পাইলট।

এয়ার ট্রাফিক কন্ট্রোলে রেকর্ডকৃত একটি বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, ‘আমাদের সঙ্গে একজন ব্যক্তি আছেন যিনি ককপিটের ইঞ্জিন বন্ধ করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমার পেছনে কোনো হট্টগোলের শব্দ শোনা যাচ্ছে না। আমার মনে হয় তাকে নিবৃত করা হয়েছে।’

উল্লেখ্য, মাঝ আকাশে বিমানের ভেতর এমন কাণ্ড ঘটলেও এর কিছুই টের পাননি যাত্রীরা। তারা যেন আতঙ্কিত হয়ে না পড়েন সেজন্য বিষয়টি যাত্রীদের কাউকে জানানো হয়নি। এর বদলে বলা হয় মেডিকেল ইমার্জেন্সির জন্য বিমানটি জরুরি অবতরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X