কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনার জেরে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল-হামাস যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে এমন সতর্কবার্তা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর সিএনএনের।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি, সন্ত্রাসী হামলার সম্ভাবনা এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভের কারণে বিদেশে অবস্থানরত আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।

সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়েছে। এ ছাড়া অন্যান্য তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে যুক্ত হতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বৈশ্বিক সতর্কবার্তা জারি করার আগে আমরা বেশকিছু বিষয় বিবেচনায় নিয়েছি। এটি অগত্যা কোনো জিনিস নয়। আমরা সারা বিশ্বে নজর রাখছি।

তবে এই বৈশ্বিক সতর্কবার্তা জারির মানে এই নয় যে, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্রমণবিষয়ক সংস্থা ওয়াইল্ড চায়নার প্রতিষ্ঠাতা মেই ঝাং বলেছেন, আমি মনে করি না যে, সরকারের এই পরামর্শ মানুষকে তাদের পরিকল্পিত ভ্রমণ বাতিল করতে বলছে। বরং এটি আমাদের সবাইকে ভ্রমণের সময় আরও সতর্ক থাকতে বলেছে।

এর আগে আফগানিস্তানের কাবুলে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার পর ২০২২ সালের আগস্টে সবশেষ এ ধরনের বৈশ্বিক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X