কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে ২০০ ইহুদি আটক

নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ। ছবি : এপি
নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ। ছবি : এপি

২২ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এমন পরিস্থিতিতে এ যুদ্ধ বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেছে শত শত ইহুদি। শুক্রবার নিউইয়র্কের গ্রান্ড সেন্ট্রাল টার্মিনালে তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ২০০ জনকে আটক করেছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া তারা কালো টি-শার্ট বিক্ষোভ করেন। যেখানে ‘ইহুদিরা যুদ্ধ থামাও’-সহ বিভিন্ন কথা লেখা ছিল। পরে সেখান থেকে ২০০ বিক্ষোভকারীকে আটক ও তাদের সেখান থেকে সরিয়ে দেয় নিউইয়র্ক পুলিশ। তবে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ৩০০ বিক্ষোভকারীকে আটক করেছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিক্ষোভকারীদের স্বল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয় এবং তাদের মুক্তি দেওয়া হয়। এ ছাড়া বাকিদের শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডভোকেসি গ্রুপ জিউস ভয়েস ফর পিস জানিয়েছে, শত শত ইহুদি ও তাদের বন্ধুরা গ্রান্ড সেন্ট্রাল স্টেশনে যুদ্ধবিরতির জন্য অবস্থান নিয়েছে। এটি নিউইয়র্কের জন্য ঐতিহাসিক ঘটনা।

ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা স্টেশন টার্মিনালে অবস্থান নেন। এ সময় তারা ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে’, ‘মৃতদের জন্য শোক করুন ইত্যাদি লেখা ব্যানার প্রদর্শন করেন।

আয়োজকরা বলছেন, ইহুদিদের এ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিউইয়রর্কের ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় অসহযোগ আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X