কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা

ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনারা। ছবি : রয়টার্স
ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনারা। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে আবারও একটি মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটিতে এ হামলা হয়। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি আন্তর্জাতিক সেনাঘাঁটিতে হামলা হয়েছে। চারটি কাতিউশা রকেট দিয়ে এ ঘাঁটিতে হামলা চালানো হয়। এ ঘাঁটিতে মার্কিনসহ আন্তর্জাতিক বিভিন্ন সেনারা রয়েছে।

সেনাবাহিনীর দুটি সূত্র জানিয়েছে, সেনাঘাঁটি থেকে কিছুটা দূরে রকেটগুলো পড়ে থাকতে পারে। এ ঘাঁটিতে হামলার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।

দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘাঁটির উত্তরাঞ্চলে ২৫ কিলোমিটার দূর থেকে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরাকের নিরাপত্তা ফোর্স হামলাকারীদের খোঁজে অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত ২১ মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, গত কয়েক দিনে চালানো এসব হামলায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে এ সময়ে আতঙ্কে এক মার্কিন সেনা মারা গেছেন। হামলার আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

গত শুক্রবার বিবিসি জানায়, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তিন সপ্তাহে অন্তত ১২ বার ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে।

আমেরিকান কর্মকর্তারা এ অঞ্চলে সব হামলার পেছনে ইরানি প্রক্সি গ্রুপকে দায়ী করছেন। তাদের দাবি, লেবাননের হিজবুল্লাহ ও হামসকে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X