কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সেনাঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ২১ সেনা আহত

যুক্তরাষ্ট্রের সেনারা। ছবি : সেনাবাহিনী
যুক্তরাষ্ট্রের সেনারা। ছবি : সেনাবাহিনী

গত কয়েক দিনে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত ২১ মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পেন্টাগন জানিয়েছে, গত কয়েক দিনে চালানো এসব হামলায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে এ সময়ে আতঙ্কে এক মার্কিন সেনা মারা গেছেন। হামলার আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত তিন সপ্তাহে অন্তত ১২ বার ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে।

আমেরিকান কর্মকর্তারা এ অঞ্চলে সব হামলার পেছনে ইরানি প্রক্সি গ্রুপকে দায়ী করছেন। তাদের দাবি, লেবাননের হিজবুল্লাহ ও হামসকে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান।

সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেনাঘাঁটিতে সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় ৯০০ ও ইরাকের ঘাঁটিতে ২৫০০ সেনা রয়েছে। এ ছাড়া এসব ঘাঁটিতে আরও ৯০০ সেনা পাঠাচ্ছে দেশটি।

এদিকে মার্কিন এসব সেনাঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমিনির কাছে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এ বার্তায় তিনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে মার্কিনিদের লক্ষ্য করে হামলার ব্যাপারে সতর্ক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১২

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৩

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৪

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৫

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৮

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৯

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

২০
X