কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

এবার মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র

মার্কিন পারমাণবিক সাবমেরিন। ছবি : সংগৃহীত
মার্কিন পারমাণবিক সাবমেরিন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ওহিও-শ্রেণির একটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ নভেম্বর) এক এক্সবার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বিষয়টি জানিয়েছে।

এক্সবার্তায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ড বলেছে, রোববার (৫ নভেম্বর) ওহিও-শ্রেণির একটি পারমাণবিক সাবমেরিন সেন্ট্রাল কমান্ডের এলাকায় পৌঁছেছে। এই সেন্ট্রাল কমান্ডের এলাকার মধ্যে রয়েছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগর।

তবে এই সাবমেরিনটি ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে তা জানায়নি মার্কিন সেনাবাহিনী।

এর আগে গত আগস্টে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হলে ইসরায়েলের সহায়তায় ‍দুটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। মূলত বর্তমান এই সংঘাতে যেন ইরান বা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতেই এসব বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও এই একই কারণে যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই ঘোষণা বাস্তবে পরিণত করতে তেলআবিবকে একের পর এক সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এমনকি যুদ্ধের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত ইসরায়েলে ছুটে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X