কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

এবার নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করতে অবরুদ্ধ গাজায় তিন দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৬ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় তিনি এ আহ্বান। দুজন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

মার্কিন কর্মকর্তা বলেছেন, এ ধরনের একটি প্রস্তাব নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতারের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস ১০ থেকে ১৫ জন জিম্মিকে মুক্তি দেবে। এ ছাড়া এই তিন দিনের বিরতি মধ্যে সব জিম্মির পরিচয় যাচাইবাছাই করে তাদের নামের তালিকা দেবে হামাস।

এদিকে বাইডেনের এমন প্রস্তাবের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। জিম্মিদের বিষয়ে হামাস কোনো চুক্তিতে যাবে বলেও তিনি মনে করেন না।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালিয়ে ১৪০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। কয়েক দিন আগে এদের মধ্য থেকে চারজন মার্কিন ও ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে কথা বলতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া মার্কিন হোয়াইট হাউস বলেছে, তারা প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত কথাবার্তার বিষয়ে কোনো মন্তব্য করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X