মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সাবেক আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা

রুডি গিউলিয়ানি। ছবি : সংগৃহীত
রুডি গিউলিয়ানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিকে মিথ্যা দাবি করে দুই নারী নির্বাচন কর্মকর্তার মানহানির দায়ে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে আদালত। রুডি দীর্ঘদিন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং নিউইয়র্ক শহরের সাবেক মেয়র। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির আট সদস্যের জুরি বোর্ড তাকে এই জরিমানা করেছেন।

মার্কিন আদলত বলেছে, রুবি ফ্রিম্যান ও তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসকে ৭৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মানহানি ও মানসিক ক্ষতির জন্য প্রত্যেককে আরও ৩৬ মিলিয়ন ডলার করে দিতে হবে।

এই দুই নারীর বিরুদ্ধে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন আইনজীবী রুডি। তার এমন মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন এই দুই নারী। তারা আদালতকে জানান, সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারা জর্জিয়ার ফুলটন কাউন্টিতে নির্বাচনী দায়িত্ব পালন করেন। রুডির এমন মিথ্যা দাবির পর তাদের দিকে বানের মতো বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য আসতে শুরু করে। এমনকি জীবন নিয়েও শঙ্কায় ছিলেন বলে জানান কৃষ্ণাঙ্গ এই দুই নারী।

আদালতের রায়ের পর শুক্রবার ওয়ান্ড্রিয়া মস সাংবাদিকদের বলেন, আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো কোনো নির্বাচনী কর্মী, ভোটার বা স্কুল বোর্ডের সদস্য বা অন্য যে কেউ কখনো যেন আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তার মুখোমুখি না হয়।

তবে আদালতের এই রায়কে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের সাবেক এই আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X