কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে যৌথভাবে টহল চালাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বেশ কয়েকটি দেশের নাম ঘোষণা করেছেন বাহরাইন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধজাহাজ যা কারছে ওই সব দেশ তা করবে কি না, এখনো পরিষ্কার নয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি এমন একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে। তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি।

যুক্তরাষ্ট্র ছাড়াও এই বাহিনীতে আরও যেসব দেশ থাকছে সেগুলো হলো যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে তারা।

সবশেষ গতকাল সোমবার হুতিরা দক্ষিণ লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে এই দুই হামলায় কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X