কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইয়েমেনিদের

হামলার শিকার মার্কিন যুদ্ধজাহাজ। পুরোনো ছবি।
হামলার শিকার মার্কিন যুদ্ধজাহাজ। পুরোনো ছবি।

এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার তারা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার হুতিরা এক সতর্কবার্তায় জানিয়েছে, এবার তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রে দেশটিতে কোনো ধরনের আক্রমণ চালালে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার ব্যাপারে সুরক্ষা দিতে ও হামলার জবাব দিতে একটি জোট গঠনের পর এমন হুমকি দিয়েছে হুতিরা।

হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা শাসন করে আসছে। দলটি ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে গত মাসে থেকে লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচলে হুমকি দেখা দিয়েছে।

এর আগে গত সোমবার ১০টি দেশকে নিয়ে হুতিদের হামলা ঠেকাতে টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। এ টাস্কফোর্স লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে কাজ করবে। এ টাস্কফোর্স গঠনের পর হুতিরা মার্কিনিদের এমন হুমকি দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র এ টাস্কফোর্স গঠনে ৪৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে জোটে যোগ দিয়েছে মাত্র ১০টি দেশ। এমনকি তাদের আহ্বানে মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া কোনো দেশ যোগ দেয়নি।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়ে হুতিপ্রধান বলেন, যদি যুক্তরাষ্ট্র আরও যুক্ত হয় তাহলে হুতিরা চুপ থাকবে না। আমরা তাদের যুদ্ধজাহাজ ও অন্যান্য জিনিসপত্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাব। এছাড়া তিনি মার্কিনদের গঠন করা টাস্কফোর্সে অন্যান্য দেশকে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হুতিরা জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা ও সেখানে পর্যাপ্ত ত্রাণ ও ওষুধের সরবরাহ নিশ্চিত করবে। এগুলো নিশ্চিত না করা হলে তারা জাহাজে হামলা বন্ধ করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X