কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। সবকিছু ঠিক থাকলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। তাই তো নির্বাচনী বছরের প্রথম ভাষণে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে একহাত নিয়েছেন বাইডেন। এমনকি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য মৌলিক হুমকি হিসেবে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির।

বাইডেন বলেন, গণতন্ত্র এখনো আমেরিকার পবিত্র বিষয় কি না, তা আমাদের সময়ের সবচেয়ে জরুরি প্রশ্ন। ২০২৪ সালের নির্বাচন তা নিয়েই হবে।

অবশ্য যুক্তরাষ্ট্রে সম্প্রতি যত নির্বাচন হয়ে সেখানে গণতন্ত্রকে মূল বিষয় হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন ডেমোক্র্যাট নেতা বাইডেন। মাঝে অর্থনৈতিক বিষয়ে জোর দেওয়ার চেষ্টা করে তেমন সুবিধা করতে পারেননি তিনি। ফলে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আবারও পুরোনো বিষয়ে ফিরে এসেছেন বাইডেন।

গতকাল শুক্রবার পেনসিলভানিয়ার ভ্যালি ফোর্জে ২০২৪ সালের প্রথম নির্বাচনী প্রচার সভায় ভাষণ দেন বাইডেন। ভাষণে তিনি ২০২১ সালের ৬ জুনের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার বিষয়টি সামনে নিয়ে আসেন।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিলেন ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলার পর ৬ জানুয়ারিকে যুক্তরাষ্ট্রের ‘সুন্দর দিন’ হিসেবে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ক্ষমতায় এলে তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দেন তিনি।

বাইডেন বলেন, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না। এটি একটি সহিংস হামলা ছিল। তারা বিদ্রোহী, দেশপ্রেমিক নয়। তারা দেশের সংবিধানকে টিকিয়ে রাখতে নয়, সংবিধান ধ্বংস করতে সেখানে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১০

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১১

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১২

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৩

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৫

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৬

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৭

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৮

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৯

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

২০
X