কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হুতি বিদ্রোহীদের নিশানা করে দ্বিতীয় দিনের মতো ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে হুতিদের একটি রাডারকেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার দুজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শুক্রবার রাতে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের রাডারকেন্দ্রেকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। তবে এই কমকর্তা এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। লোহিত সাগরে বিদেশি জাহাজে আক্রমণ ঠেকাতে মার্কিন হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হুতিদের রাডার অবকাঠামো।

আরেকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলা এককভাবে মার্কিন বাহিনী চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে এই হামলা শুরু করা হয়।

এর আগে গতকাল শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় ভোরে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর, তৃতীয় বৃহত্তম শহর তাইজ, লোহিত সাগরের প্রধান বন্দর হোদেইদাহের একটি নৌঘাঁটি ও উপকূলীয় হাজ্জাহ গভর্নরেটের সামরিক স্থাপনায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। এসব হামলায় পাঁচ হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হুতিরা। এমনকি মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গোষ্ঠীটি। এ ছাড়া ইয়েমেনে হামলার প্রতিবাদে দেশটির রাজধানী সানায় কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

হুতি নেতারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেও শুক্রবার পেনসিলভানিয়ায় বাইডেন সতর্ক করে বলেছেন, ‘হুতিরা যদি তাদের আপত্তিকর ব্যবহার অব্যাহত রাখে তাহলে তাদের জবাব দেওয়া আমরা নিশ্চিত করব।’ বাইডেনের এমন হুঁশিয়ারির পরই ইয়েমেনে দ্বিতীয় বারের মতো হামলা চালাল মার্কিন বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X