কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মাঝ আকাশে বিমানে আগুন, ঝরে পড়ছিল বড় বড় ফুলকি

দুর্ঘটনাকবলিত বিমানটি মার্কিন কার্গো বিমান সংস্থা অ্যাটলাস এয়ারের। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বিমানটি মার্কিন কার্গো বিমান সংস্থা অ্যাটলাস এয়ারের। ছবি : সংগৃহীত

প্রতিদিনের মতো সবকিছু দেখেশুনে আকাশে উড়াল দেয় অ্যাটলাস এয়ারের একটি কার্গো বিমান। কয়েক মিনিট স্বাভাবিকভাবেই চলে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। বিমানের ইঞ্জিনে দেখা দেয় ত্রুটি। একপর্যায়ে মাঝ আকাশেই বিমানে আগুন ধরে যায়। আগুনে পুড়তে থাকে বিমানের একটি ডানা। শুধু তাই নয়, সেখান থেকে ঝরে পড়তে থাকে বড় বড় ফুলকি। বিমানের এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দরা।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে এই ভয়াবহ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কিছুক্ষণ পরই বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিমানে কতজন ক্রু সদস্য ছিলেন তা স্পষ্ট না।

দুর্ঘটনাকবলিত বিমানটি মার্কিন কার্গো বিমান সংস্থা অ্যাটলাস এয়ারের। এটি বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি বিমান। চারটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত একটি বিমান।

এক বিবৃতিতে অ্যাটলাস এয়ার বলেছে, বিমানের ক্রু সদস্যরা সব ধরনের আদর্শ মানদণ্ড অনুসরণ করেছেন। বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটছে তা জানতে তদন্ত করা হবে।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানের বাম ডানা আগুনে পুড়ছে। সেখান থেকে বড় বড় ফুলকি ঝরে পড়ছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওয়ের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১১

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১২

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৩

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৪

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৭

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৮

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৯

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

২০
X