কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

রণে ভঙ্গে দেওয়ার পর এবার ট্রাম্পকে সমর্থন জানালেন টিম স্কট

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন সিনেটর টিম স্কট। ছবি : সংগৃহীত
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন সিনেটর টিম স্কট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন সিনেটর টিম স্কট। সরে দাঁড়ানোর দুই মাস পর মনোনয়ন দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের পরবর্তী প্রাইমারি নির্বাচন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্পের সঙ্গে একমঞ্চে উঠেন রিপাবলিকান নেতা টিম স্কট।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে সেখানে তিনি বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার যিনি আমেরিকানদের একটি আমেরিকান পরিবার হিসেবে দেখেন। সেই কারণেই আমি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য নিউ হ্যাম্পশায়ারে এসেছি।

এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) বহুল আলোচিত আইওয়া ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প। নির্বাচনে ৪০ জন প্রতিনিধির মধ্যে অন্তত ২০ জনের ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে রন ডিসান্টিসকে আট এবং নিকি হ্যালি সাতজনের ভোট পেয়েছেন।

এ ছাড়া আরেক রিপাবলিকান নেতা ও বায়োটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা বিবেক রামাস্বামী দুজন প্রতিনিধির ভোট পেয়েছেন। তবে তিনি ককাসের ফলাফল ঘোষণার পরপর ট্রাম্পের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X