মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন দৌড়ে ঐতিহাসিক জয় পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ের নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এর আগে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পর পর দুবার জয় পাননি।

মার্কিন নির্বাচনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাইমারি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। ফলে আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-জো বাইডেন দ্বৈরথের সম্ভাবনা আরও বাড়ল। এ ছাড়া মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়াতে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির ওপর চাপ আরও বাড়বে। যদিও তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এডিসন রিসার্চ বলছেন, ২৫ শতাংশ ভোট গণনায় দেখা গেছে ট্রাম্প ৫৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে নিকি হ্যালি পেয়েছেন ৪৩ দশমিক ৫ শতাংশ।

পরে প্রাইমারি নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিত হবে। আর সেখানেই নিকি হ্যালি জন্মগ্রহণ করেছেন এবং দুই মেয়াদে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতো কিছুর পরও অঙ্গরাজ্যটির বেশিরভাগ রিপাবলিকান নেতা ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এমনকি জনমত জরিপেও বেশ এগিয়ে আছেন ট্রাম্প।

এর আগের গত সোমবার (১৫ জানুয়ারি) বহুল আলোচিত আইওয়া ককাস নির্বাচনে বড় জয় পান ট্রাম্প। সে নির্বাচনে ট্রাম্প প্রথম, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস দ্বিতীয় ও নিকি হ্যালি তৃতীয় এবং রিপাবলিকান নেতা ও বায়োটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা বিবেক রামাস্বামী চতুর্থ হয়েছিলেন। ককাসের ফলাফল ঘোষণার পর পর ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়ান রন ও বিবেক রামাস্বামী।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X