কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের প্রমাণ লুকাতে শহরের সব পত্রিকা চুরি!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশপ্রধানের বাসায় আয়োজিত এক পার্টিতে ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী। জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে আয়োজিত পার্টিতে সবাই মদ ও মাদক গ্রহণ করেছেন বলে পুলিশের প্রতিবেদনে উঠে আসে। সে সময় ভুক্তভোগী কিশোরী মাত্রাতিরিক্ত মদপান করে বেহুঁশ হয়ে গেলে তাকে ধর্ষণ করে খোদ পুলিশপ্রধানের ছেলে।

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের আউয়ারে কাউন্টিতে এই ঘটনা ঘটেছে। আর এ ঘটনার খবর প্রকাশিত হয় আউয়ারে কাউন্টি প্লেইনডিলার নামক সাপ্তাহিক একটি পত্রিকায়। সেই সংবাদ যাতে মানুষের কাছে না পৌঁছায় তাই পত্রিকাটির সব কপি চুরি করে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা। আদালতের নথি অনুযায়ী, গত বছরের মে মাসে আউয়ারে কাউন্টি পুলিশপ্রধানের বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ পার্টি চলার সময় পুলিশপ্রধান ঘুমাচ্ছিলেন।

এ সময় পুলিশপ্রধানের অভিযুক্ত ছেলের দুই বন্ধুদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ করেন ওই কিশোরী। আদালতের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্তদের বয়স ছিল ১৭, ১৮ ও ১৯ বছর। অন্যদিকে ভুক্তভোগী কিশোরীর বয়স ছিল ১৭ বছর।

পত্রিকাটির মালিক ও প্রকাশক মাইক উইগিন্স এ ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, ‘আপনি যদি আমাদের চুপ করিয়ে দিতে বা ভয় দেখাবেন বলে আশা করেন, তাহলে আপনি চরম ব্যর্থ হয়েছেন। কে এই অপকর্ম করেছে, আমরা খুঁজে বের করব। এ খবর নিয়ে আরও কপি ছাপা হবে।’

এদিকে তাক থেকে সব পত্রিকা চুরি হয়ে যাওয়ায় পত্রিকা কর্তৃপক্ষ খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। এমনকি তারা তাদের ওয়েবসাইট থেকে পেওয়াল তুলে নেয়, যাতে সবাই বিনামূল্যে খবরটি পড়তে পারেন।

অবশ্য পত্রিকাটির কপি চুরি যাওয়ার পরদিনই অজ্ঞাত কেউ চুরি যাওয়া অনেক কপি ফেরত দিয়ে যান। এ ছাড়া পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা প্রায় ২ হাজার ডলার অনুদান দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X