কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে চীনের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে চীনা পণ্যের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই শুল্কের পরিমাণ ৬০ শতাংশের বেশি হতে পারে। খবর বিবিসির।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন। এবারের নির্বাচনেও ২০২০ সালের মতো ট্রাম্প-বাইডেন দ্বৈরথ দেখা যেতে পারে।

বহু দিন ধরে চীনের বিরুদ্ধে অসম বাণিজ্যনীতি ও মেধাস্বত্ব চুরির অভিযোগ করে আসছেন ট্রাম্প। তিনি বলেন, আপনারা জানেন, চীনকে আঘাত করার কোনো ইচ্ছ আমার নেই। আমি চীনের পাশে থাকতে চাই। আমি মনে করি দেশটি মহৎ। কিন্তু তারা সত্যিই আমাদের দেশ থেকে ফায়দা নিয়েছে।

২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। এ সময় চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করা হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে তিক্ত বাণিজ্যযুদ্ধের সূত্রপাত হয়।

দুই দশকের বেশি সময় ধরে চীনের সবচেয়ে বড় রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে চীনের ওপর আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো শুল্ক আরোপ করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে সয়াবিন, গম ও মুরগিসহ মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপ করে চীন।

ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন প্রশাসনও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ অব্যাহত রেখেছে। যদিও এই নীতি ‍নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। সমালোচকদের দাবি, এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এ ছাড়া মার্কিন বাজারে প্রতিযোগিতা কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X