কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসনের ব্যাপারে কঠোর হচ্ছে বাইডেন প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসনের ব্যাপারে কঠোর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোট ও অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির অবস্থানকে শক্ত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের জোয়ার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরিই এসব বাস্তবায়ন করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে সংবিধানে একটি ধারা যুক্ত করা হয়েছিল। অবশ্য বিষয়টি নিয়ে তার দল রিপাবলিকানদের মধ্যেই প্রশ্ন উঠেছিল। এরপর ২০২০ সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ধারাটি আলোচনায় ছিল না। তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ধারাটিকে পুনরায় উজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

অভিবাসনের ব্যাপারে রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে ডেমোক্রেটিক পার্টি বা প্রেসিডেন্ট জো বাইডেনের দল অনেকটা উদার। এ দিক দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি অনেকটাই কট্টর। এরপরও দেশটির অভ্যান্তরীণ রাজনীতির কারণে বাইডেন প্রশাসন কঠোর হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট। এরমধ্যে উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান সদস্যরা সংখ্যাগরিষ্ঠ। তবে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকান পার্টির দখলে রয়েছে। দেশটিতে সিনেটে কোনো বিল অনুমোদনের পর তা আর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হয়।

সম্প্রতি পরিচালনা করা একাধিক জরিপে দেখা গেছে, মার্কিন তরুণদের ভোটারদের বিশাল অংশই অভিবাসনবিরোধী। চলতি বছরের নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের। মার্কিন বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ না নিলে আগামী নিবাচনে বাইডেনেরে জয়ের সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ তরুণ ভোটেরদের বিশাল অংশ ট্রাম্পের পক্ষে চলে যেতে পারেন।

ব্লুমবার্গ নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেয়র, গভর্নর, অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সংস্থা ও আইনজীবীরা প্রেসিডেন্ট বাইডেনকে বিষয়টি নিয়ে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১০

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১১

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১২

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৪

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৫

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৭

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৮

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৯

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

২০
X