কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যাকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার (২২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

শুক্রবার গাজায় অবিলম্বের যুদ্ধবিরতির এ প্রস্তাবে জাতিসংঘে ভোটাভুটি হয়। তবে খসড়া এ প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে তিন দেশ। তারা হলো চীন, রাশিয়া ও আলজেরিয়া। অন্যদিকে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১১ দেশ। এছাড়া প্রস্তাবে ভোটদানে বিরত ছিল গায়ানা।

ভেটো দেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা বলেন, এ প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে কিছু করেনি যুক্তরাষ্ট্র। তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলেছে যখন গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখছি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাজনৈতিক কারণে পচীন রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়েছে। কারণ তারা যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের পরাজয় চায়।

মার্কিন দূত লিন্ডা-থমাস গ্রিনফিল্ড বলেন, চীন ও রাশিয়া চায় যেকোনোভাবেই হোক যুক্তরাষ্ট্র হেরে যাক। এজন্য তারা ভেটো দেয়। রাশিয়া আরেকবার প্রগতির সামনে রাজনীতিকে নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাওয়া হয়। এটির মাধ্যমে যুদ্ধও বন্ধ হবে একইসাথে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে। এছাড়া প্রস্তাবে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহের কথাও বলা হয়।

সাম্প্রতিক সময়গুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সে সঙ্গে গত ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকেও চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত বুধবার সৌদি সংবাদমাধ্যম আল হাদাথকে বলেন, আমি মনে করি এই প্রস্তাব একটি শক্তিশালী বার্তা পাঠাবে।

তিনি বলেন, আমরা অবশ্যই ইসরায়েলের পাশে আছি। তাদের আত্মরক্ষার প্রতি আমাদের সম্মান আছে। গাজায় যে সব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং চরম দুর্দশায় আছেন তাদের প্রতিও আমাদের নজর দিতে হবে। তাদের সুরক্ষার বিষয়টা আমাদের প্রাধান্য দিতে হবে। তারা যেন মানবিক সহায়তা পেতে ‍পারে সেটা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X